সবচেয়ে বড় সাফল্যর মুখ দেখল বাংলাদেশ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে সাফল্য
গণিতে বাংলাদেশকে প্রথম সোনা এনে দিল জাওয়াদ চৌধুরী
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অবশেষে সোনার পদক পেল বাংলাদেশ। রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে ৫৯তম আইএমওতে দেশের জন্য প্রথম সোনার পদকটি জিতেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী। সে ৪২ নম্বরের মধ্যে পেয়েছে ৩২। দক্ষিণ এশিয়ার জন্য এ বছর আইএমওতে এটাই একমাত্র সোনা।
বাংলাদেশ দলের অপর তিন সদস্য তাহনিক নূর সামিন (২৩ নম্বর), জয়দীপ সাহা (১৯ নম্বর) ও তামজিদ মুর্শেদ রুবাব (১৮ নম্বর) পেয়েছে ব্রোঞ্জ পদক। অপর দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র
No comments