লেখাকে ভালোবাসুন লেখককে নই।
আচ্ছা ভালোলাগাটা কী কেও বলতে পারবেন? আপনি কী খেয়াল করেছেন,আমাদের ভেতরে কতপ্রকারের ভালোলাগা কাজ করে।যেমন ধরেন আজ একজন লেখকের লেখা খুব ভাল লাগছে।উনার লেখা এত সুন্দর যে বার বার পড়তে ইচ্ছে করছে।উনার লেখার প্রতি পাশাপাশি উনাকেও ভাল লেগে যাচ্ছে।উনার প্রতি আমাদের একটা ভালো লাগা কাজ করছে।কিন্তু ওই লেখকের স্ক্যান্ডাল কিংবা খারাপ কিছু ভাইরাল হচ্ছে ,তখন সাথে সাথে ভালোলাগাটা ঘৃণায় পরিণত হচ্ছে।আমাদের ভালোলাগাটা কত সহজেই ধুলষ্যাত হয়ে গেল।আসলে আমরা ভুল করি।কাউকে না দেখে না জেনে তার লেখা পড়েই তাকে দরবেশ বানিয়ে ফেলি।আর এর ফায়দা লুটায় ওই কমদামি লেখকেরা।এইটা শুধু লেখকের ক্ষেত্রে না,সকল ক্ষেত্রেই এইগুলা ঘটছে।আমরা শুধু ভালকরে জাজ করলেই বুঝতে পারব।আগের দিনে ওঝারা ফায়দা লুটত তাবিজ টাবিজ দিয়ে আর আজ লেখকেরা ফায়দা লুটে তাদের লেখা দিয়ে দুজনের ডেফিনেশন কিন্তু সেম।শুধু পথটা ভিন্ন আরকী। তাই লেখাকে ভালবাসুন লেখককে নই।
মানুষকে চিনা হয় তার কর্মফলে
ReplyDeleteহুম একদম ঠিক
ReplyDelete